Monday, March 30, 2026

অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে কী বললেন আকাশ দীপ?

Date:

Share post:

রাঁচিতে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। এই ম্যাচে অভিষেক হয় বাংলার আকাশ দীপের। আর অভিষেক ম্যাচেই দুরন্ত বোলিং করেন আকাশ দীপ। প্রথম দিন নেন তিন উইকেট। আকাশ দীপের পারফরম্যান্স মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর অভিষেক ম্যাচে এম্ন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত আকাশ দীপ।

ম্যাচ শেষে আকাশ দীপ বলেন, “ যশপ্রীত বুমরাহ ভাই বলেছিলেন, লেংথ একটু পিছনের দিকে রাখতে। সেটাই করেছি। তাতেই সাফল্য এসেছে। তাই ওঁর প্রতি কৃতজ্ঞ। সাধারণত দেশের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামলে সবার মনের মধ্যে ভয় থাকে। তবে আমি চিন্তিত ছিলাম না। আসলে প্রতিটা ম্যাচই কেরিয়ার শেষ ম্যাচ ভেবে খেলতে নামি। এই ম্যাচেও সেই নীতি মেনেই খেলতে নেমেছিলাম।”

আকাশের বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। কিন্তু তারপরেও প্রথম উইকেটের কাঁটা খচখচ করছে আকাশের মনে। ক্রোলিকে বোল্ড করে আকাশ লাফিয়ে ওঠেন। তাঁর দিকে বাকিরা ছুটে আসেন। ঠিক তখনই নো বলের সাইরেন বাজানো হয়। তখনই বোঝা যায়, নো বল করে ফেলেছেন আকাশ। ফলে উইকেট পাননি তিনি। প্রথম দিনের খেলা শেষে এই নিয়ে তিনি বলেন, “খুব খারাপ লেগেছিল। নো বল করা অপরাধ। আমি খালি ভাবছিলাম, ক্রলি যেন দলকে না ভোগায়। প্রথমের দিকে পিচ থেকে সাহায্য পাচ্ছিলাম। সেটা কাজে লাগাতে পেরেছি।”

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ, প্রথম দিনের শেষ ইংল্যান্ডের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৩০২

Related articles

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...

রাহুলের শেষ যাত্রায় সঙ্গী আর্জেন্টিনা জার্সি-লাল হলুদ পতাকা, শোকের ছায়া ময়দানে

আবেগে, চোখের জলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunoday Banerjee) চির বিদায় দিল কলকাতা। সিনেমা ,সাহিত্য, সঞ্চালনার ,মতোই...