Friday, April 3, 2026

এখনই পিছু ছাড়বে না বৃষ্টি! শনিবারও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Date:

Share post:

বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি (Rain)। কখনও বাড়ছে তাপমাত্রা (Temperature), আবার কখনও আচমকা নেমে যাচ্ছে। এরই মধ্যে দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে শনিবারও রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। পাশাপাশি জানানো হয়েছে, এদিন জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তবে উপকূলের জেলাগুলিতে বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এদিন সাফ জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হাওয়া অফিস জানাচ্ছে, মূলত সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর সেকারণেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা। পূর্বাভাস বলছে, শনিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সন্ধের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে শহর। পাশাপাশি দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে।

এদিকে রবিবার থেকে ফের হাওয়াবদল হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। ধীরে ধীরে কমবে বাতাসের আর্দ্রতা। তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। আর সেকারণেই মঙ্গলবার অবধি বৃষ্টি চলবে কয়েকটি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...