Saturday, April 4, 2026

ক্রিকেট মাঠে ম.র্মান্তিক ঘটনা, হৃ.দরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃ.ত্যু কর্নাটকের ক্রিকেটারের

Date:

Share post:

ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। মাঠেই প্রাণ হারালেন কর্নাটকের ক্রিকেটার হোয়সলা কে। মাত্র ৩৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত মারা গেলেন তিনি। দক্ষিণাঞ্চল টুর্নামেন্টে গতকাল তামিলনাড়ুর বিরুদ্ধে খেলছিল কর্নাটক। সেই সময় হৃদরোগে আক্রন্ত হয়ে প্রয়াত হন হোয়সলা।

জানা যাচ্ছে, বেঙ্গালুরুর আরএসআই মাঠে খেলা চলছিল। ম্যাচের শেষে টিম হাডল করার সময় মাটিতে লুটিয়ে পড়েন হোয়সলা। বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে উপস্থিত চিকিৎসকরা পৌঁছেও যান। কিন্তু, হোয়সলাকে শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। মাঠে উপস্থিত অ্যাম্বুল্যান্স করে স্থানীয় বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘরোয়া ক্রিকেটে।

হোয়সলার মৃত্যুতে কর্নাটক সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু রাও বলেন, “কর্নাটকের উঠতি একজন ক্রিকেটারের মৃত্যুতে আমরা শসোকাহত। জোরে বোলার হোয়সালা একটি প্রতিযোগিতায় খেলছিলেন। ওর পরিবার এবং বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা। সাম্প্রতিক কালে কম বয়সে অনেকেরই হৃদরোগে মৃত্যুর ঘটনা ঘটছে। শরীরের খেয়াল রাখা কতটা জরুরি সেটা আরও একবার বুঝতে পারলাম আমরা।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...