Friday, April 3, 2026

জুরেলের দুরন্ত ইনিংস, ধ্রুভকে নিয়ে বিশেষ বার্তা কেকেআর ব্যাটারের

Date:

Share post:

রাঁচিতে চলছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন ধ্রুভ জুরেল। ৯০ রান করেন তিনি। আর এরপরই ধ্রুভকে নিয়ে বিশেষ বার্তা দিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার তথা ভারতের টি-২০ দলের নতুন ভরসা রিঙ্কু সিং।

এদিন জুরেলের ইনিংসের পর রিঙ্কু জুরেলের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমার ভাই, স্বপ্ন সত্যি করার সময় এসে গিয়েছে।” অর্থাৎ জাতীয় দলে অভিষেক তো হয়েই গিয়েছে।এবার স্বপ্নপূরণ করতে হবে। একই রাজ্য দলের হয়ে খেলেন দু’জনে। জাতীয় দলের হয়ে রিঙ্কুর অভিষেক আগেই হয়েছে। টেস্ট দলের জার্সি গায়ে উঠেছে ধ্রুব জুরেলেরও।

এদিকে, অর্ধশতরান পূর্ণ করার পর স্যালুট করেছেন ধ্রুভ জুরেল। তাঁর স্যালুট করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুরেলের বাবা ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান। কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- রাঁচিতে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...