Friday, April 3, 2026

রেস্তরাঁয় খেলেন সোনু সুদ, বিল মেটালেন অভিনেতার অনুরাগী! 

Date:

Share post:

পর্দার চরিত্ররা অনেক সময় বাস্তবের ঘটনায় মিলেমিশে একাকার হয়ে যান। সেই কারণেই সিলভার স্ক্রিনের সুপার হিরোরা হয়ে ওঠেন রিয়েল লাইফ হিরো। কিন্তু পর্দায় যিনি ভিলেন বাস্তবে তিনিই গরিবের মসিহা, এইটুকু পরিচয় দিলেই সোনু সুদকে (Sonu Sud) এক বাক্যে চিনে যাবেন ফ্যানেরা। ভক্তদের কাছে তিনি সত্যিই ভগবান। তাই এবার অনুরাগীর কাছ থেকেই বিশেষ সারপ্রাইজ পেলেন অভিনেতা। রেস্টুরেন্টে খেলেন তিনি, আর বিল মেটালেন অচেনা ফ্যান! অবাক সোনু (Sonu Sud) বিষয়টি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

পর্দার ‘ছেদি সিং’ সম্প্রতি এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। বিল মেটাতে গিয়ে তিনি অবাক। এ কী কাণ্ড! তাঁর পেমেন্ট আগে থেকেই হয়ে গেছে? শুভাকাঙ্ক্ষী আবার অভিনেতার জন্য রেখে গিয়েছেন একটি মিষ্টি বার্তা। চিরকুটে লেখা ‘‘আমাদের দেশের জন্য আপনি যে সমস্ত ভাল ভাল কাজ করেন, তার জন্য ধন্যবাদ।’’ সমাজসেবী হিসেবে সোনু মানুষের মনের ঠিক কোন জায়গায় রয়েছেন এই কয়েকটা কথাতেই তা বেশ স্পষ্ট। দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের সমকালীন অভিনেতাদের অনেক পিছনে ফেলে রিয়েল লাইফ হিরো হয়ে উঠেছেন সোনু। লকডাউনে দূরদূরান্তে আটকে পড়া মানুষকে ঘরে ফিরতে সাহায্য করার ব্যাপারেও সোনুর উদ্যোগ প্রশংসিত হয়েছে। এতো ভালবাসা সকলকে বিলিয়ে দিয়েছেন যে বিনিময়ে এভাবেই ভালবাসার উপহার পৌঁছে গেছে তাঁর কাছে। আপ্লুত সোনু ইনস্টাগ্রামে রেস্তোরাঁর ঘটনা উল্লেখ করে লিখেছেন, ‘‘এটা কে করেছেন, আমি জানি না। রেস্তরাঁয় আমাদের সম্পূর্ণ বিল উনি পেমেন্ট করে দিয়ে একটি মিষ্টি বার্তা রেখে গিয়েছেন। আপনার এই সৌজন্য আমার মন ছুঁয়েছে।’’ সেই অজ্ঞাত ব্যক্তিকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি চিরকুটটিও শেয়ার করেছেন অভিনেতা।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...