Wednesday, April 8, 2026

আধার বাতিল ইস্যুতে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল

Date:

Share post:

লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিল নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এবার সেই ইস্যুতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। সোমবার দুপুরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সাধারণ মানুষের বিভ্রান্তি ও হয়রানি নিয়ে বিস্তারিত তথ্য দেবে নির্বাচন কমিশনের কাছে। সেই সঙ্গে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানানো হবে। সোমবার এই প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার মুখ্য সচেতক সাংসদ শুখেন্দু শেখর রায়, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সাংসদ সাজদা আহমেদ, রাজ্যসভার সাংসদ দোলা সেন, সাংসদ সাকেত গোখলে।

লোকসভা ভোটের আগে আধার কার্ডের লিঙ্ক বাতিল করে দেওয়ার ইস্যুতে নাজেহাল বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। রাজ্য সরকারের তরফ থেকে আলাদা পোর্টাল খুলে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে একদিকে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন তার দিকটি যেমন দেখা হচ্ছে, তেমনই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য থাকছে আধার কার্ড বাতিল সংক্রান্ত। এবার সেই তথ্য নিয়েই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

পাশাপাশি আবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিও জানানো হবে। নির্বাচন প্রক্রিয়া যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা কোনওভাবে প্রভাবিত না হয়, সেই বিষয়টি নিয়েও দাবি জানানো হবে। নির্বাচনের একাধিক দাবি ছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের সামনে চোপড়ায় বিএসএফ-এর খোড়া নিকাশি নালায় পড়ে শিশুমৃত্যুর ঘটনাও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...