Monday, April 6, 2026

শুরু হওয়ার দুঘণ্টা আগে বাতিল ISC কেমিস্ট্রি পরীক্ষা! প্রশ্নফাঁসের জের?

Date:

Share post:

নজিরবিহীনভাবে বাতিল হল ISC পরীক্ষার দ্বাদশ শ্রেণির কেমিস্ট্রি পরীক্ষা। বোর্ডের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরুর মাত্র দুঘণ্টা আগে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল এই কথা। সোমবার স্বভাবতই পরীক্ষা দিতে এসে দেশ জুড়ে হয়রান দ্বাদশের পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বলে ISC সূত্রে জানা গিয়েছে।

সোমবার বেলা ২টো থেকে ছিল ISC দ্বাদশের কেমিস্ট্রির প্রথম পত্রের পরীক্ষা। বেলা ১০টা নাগাদ পরীক্ষাকেন্দ্রগুলির প্রধানদের কাছে বিজ্ঞপ্তি পৌঁছায় ISC-র তরফ থেকে। এমনকি স্কুলগুলিকেও পরীক্ষা বন্ধের নির্দেশ দিতে পারেনি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (CISC)। ফলে অনেক পরীক্ষার্থীই পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পর জানতে পারেন পরীক্ষা বাতিলের বিষয়টি।

সম্প্রতি একাধিকবার স্কুলস্তর থেকে চাকরির পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁসের একাধিক উদাহরণ সামনে এসেছে। এই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও রাজ্যের নতুন প্রযুক্তিতে প্রশ্ন তৈরি হওয়ার কারণে প্রশ্ন ফাঁস করা পরীক্ষার্থীদের কিছুক্ষণের মধ্যেই চিহ্নিত করা ও পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে ISC পরীক্ষার ক্ষেত্রে সেরকম হল না। ISC-র তরফে জানানো হয়েছে অপ্রত্যাশিত কারণে পরীক্ষা বাতিল। কেমিস্ট্রি প্রথম পত্রের পরীক্ষা আবার ২১ মার্চ বেলা ২টোর সময় নির্ধারিত হয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...