Monday, April 6, 2026

সোমবার বিকেলেই পুরুলিয়ায় মমতা! বাতিল প্রশাসনিক আধিকারিকদের ছুটি

Date:

Share post:

সোমবার ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বিকেলেই তিনি পুরুলিয়ায় (Purulia) যাচ্ছেন। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি পুরুলিয়ায় সভা করবেন তিনি। সেই সভা সেরে তিনি চলে যাবেন বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে। মঙ্গলবার রাতে সেখানেই থাকবেন। এরপর ২৮ তারিখ তিনি সভা করবেন খাতড়ায়। সেই সভা সেরেই তিনি চলে যাবেন ঝাড়গ্রামে। সেখানেই করবেন রাত্রিবাস। পরেরদিন অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি তিনি ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়ামে সভা করে কলকাতায় ফিরবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে তাঁর এই সফরে মেদিনীপুর না থাকলেও খুব শীঘ্রই আরও একবার জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় অগ্রাধিকার পাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তবে সেই সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

এদিকে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি চলছে পুরুলিয়া ও বাঁকুড়ায়। লোকসভা নির্বাচনের আগে এই সভা দলীয় কর্মীদের কাছে অক্সিজেন হিসেবে কাজ করবে বলে মনে করছেন তৃণমূলের পুরুলিয়া জেলা নেতৃত্ব। তবে এবার জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করবেন। সেই সঙ্গে লক্ষাধিক মানুষের হাতে তুলে দেবেন রাজ্য সরকারের একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ৩ জেলা সফরের জন্য ইতিমধ্যে ৩ জেলার প্রশাসনিক আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...