Tuesday, April 7, 2026

কেন এখনও অধরা শাহজাহান? ৭২ ঘণ্টার মধ্যে নবান্নর রিপোর্ট চাইলেন রাজ্যপাল

Date:

Share post:

শেখ শাহজাহানকে গ্রেফতারে বাধা নেই রাজ্য পুলিশের, জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে এক সপ্তাহের মধ্যেই পুলিশের জালে ধরা দেবে শাহজাহান। এবার ইস্যুটি নিয়ে অতিসক্রিয় ভূমিকায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করা হচ্ছে বা শেখ শাহজাহানকে গ্রেফতারির বিষয়ে কী ভাবছে পুলিশ? তা নিয়ে রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজভবনে জমা দিতে হবে এই রিপোর্ট। এই মর্মে রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।

শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করেছে রাজ্য পুলিশ। এর আগে শেখ শাহজাহানের দুই সঙ্গী শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও গা ঢাকা দিয়ে আছে শাহজাহান।

রাজভবন থেকে চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে। সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি জানতে চাওয়ার পাশাপাশি শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না, তা নিয়েও নবান্নের কাছে জানতে চেয়েছে রাজভোবন।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...