Saturday, April 4, 2026

পথে পড়ে হাজার হাজার টাকা, দেখতে পেয়ে কী করল দুই খুদে?

Date:

Share post:

পড়ে পাওয়া চোদ্দ আনা উসুল করলে আখেরে অনেক বিপদ হতে পারে। কিন্তু পঞ্চম শ্রেণি বা তৃতীয় শ্রেণির পড়ুয়াদের কী সেটা জানার কথা? তাহলে পথে হাজার হাজার টাকা কুড়িয়ে পেয়েও তা পুলিশের হাতে তুলে দিল কেন ওরা? আসলে ওরা তো স্কুলে শিখেছে কারো জিনিস কুড়িয়ে পেলে ফেরৎ দিতে হয়। তাই চোখের সামনে হাজার হাজার টাকা ছড়িয়ে পড়ে থাকতে দেখেও ওদের লোভ হয়নি। পেয়েছে ফিরিয়ে দেওয়ার সাহস।

মধ্যপ্রদেশের জঙ্গলে ঘেরা খরগোনে এলাকায় রোজই একই পথ দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে বিশাল ও যশ। একদিন দুপুরে ফাঁকা রাস্তা দিয়ে ফেরার পথে হঠাৎই ওরা দেখতে পেল পথের পাশে একটি ব্যাগ ও তার থেকে ছড়িয়ে পড়ে রয়েছে বেশ কিছু নোট। একটু ভয় করলেও সোজা সেই ব্যাগ নিয়ে ওরা চলে যায় স্কুলের প্রধান শিক্ষিকার কাছে। তারপর তাঁরই পরামর্শে সেই ব্যাগ নিয়ে হাজির হয় থানায়।

দুই স্কুল পড়ুয়ার সততায় বেশ অবাক পুলিশ আধিকারিকরা। বিশাল আর যশের প্রশংসা শোনা গেল বাড়ওয়া মহকুমা পুলিশ আধিকারিক অর্চনা রাওয়াতের মুখেও। পুলিশের পক্ষ থেকে সততা ও সাহসিকতার জন্য পুরস্কৃতও করা হয় দুই খুদেকে।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...