Wednesday, April 8, 2026

৯৪ বছর বয়সে চলে গেলেন দেশের প্রবীণতম সাংসদ শফিকুর রহমান বর্ক

Date:

Share post:

রাজনৈতিক জগতে শোকের ছায়া। প্রয়াত সমাজবাদী পার্টির প্রবীণ নেতা ও সম্ভলের প্রাক্তন সাংসদ শফিকুর রহমান বর্ক। মঙ্গলবার সকালে প্রয়াত হন তিনি। প্রয়াণকালে শফিকুরের বয়স হয়েছিল ৯৪ বছর। সংসদের প্রবীণতম সদস্য ছিলেন শফিকুর। দলের তরফে এক্স হ্যান্ডেলে শোকবার্তা দলের সুপ্রিমো অখিলেশ যাদবের।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন শফিকুর। মঙ্গলবার মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হঠাৎ করে প্রচণ্ড জ্বরের সঙ্গে শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফেব্রুয়ারির শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকেই ক্রমাগত স্বাস্থ্য়ের অবস্থার অবনতি হচ্ছিল। প্রায় এক মাস চিকিৎসার পরও অবস্থার উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষীয়ান সাংসদের মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল।
শফিকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ২০২৩ সালের নয়া লোকসভায় বর্ষীয়ান সাংসদের প্রশংসা করেছিলেন মোদি। সভার মর্যাদা রক্ষায় ৯৩ বছর বয়সেই তিনি তাঁর আসন গ্রহণ করেন। মোদি তা দেখে বলেন, ‘সংসদের প্রতি এমনই আনুগত্য থাকা উচিত।’ শফিকুর চারবারের সমাজবাদী পার্টির বিধায়ক ও ২০১৯ সালে পঞ্চমবারের জন্য সম্ভল থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার আগে ১৯৯৬, ১৯৯৮ ও ২০০৪, ২০০৯ সালে মোরাদাবাদ আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন।
১৯৩০ সালের ১১ জুলাই জন্ম শফিকুরের। রাজনীতিতে যোগ দিয়েছিলেন চৌধুরী চরণ সিংয়ের সঙ্গে। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক ছিলেন শফকুর। সৎ রাজনীতিক ও মুসলিমদের দাবি-দাওয়া তুলে ধরা জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন খুব অল্প সময়ের মধ্য়েই। এরপর মুলায়ম সিং যাদবের সংস্পর্শে এসে সমাজবাদী পার্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক জগতে শোকের ছায়া।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...