Saturday, April 11, 2026

পণ্যবাহী গাড়ির ভিড় কমাতে বিশেষ পরিকল্পনা রাজ্যের, শীঘ্রই চালু হচ্ছে ‘বার্জ’ পরিষেবা

Date:

Share post:

যানহবাহনের চাপ কমাতে বিশেষ পরিকল্পনা রাজ্যের। শীঘ্রই শুরু হতে চলেছে বরাহনগর থেকে বড়বাজার সংলগ্ন জগন্নাথ ঘাট হয়ে গার্ডেনরিচ পর্যন্ত বার্জ বা রোরো (রোল অন রোল অব) পরিষেবা। মূলত কলকাতার নিবেদিতা সেতুর ওপর পণ্যবাহী গাড়ির ভিড় কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবহন দফতর জানিয়েছে।

জানা গিয়েছে, বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় হুগলি নদীর জলপথ উন্নয়ন প্রকল্পের অধীনে ওই কাজ হবে। এর ফলে নিবেদিতা সেতু দিয়ে বন্দর অভিমুখে আসা ট্রাক ছাড়াও বন্দর থেকে বড়বাজার পর্যন্ত আসা ট্রাকের চাপ কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে । এ ছাড়া, পূর্ব মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার দূরত্ব কমাতে রায়চক থেকে কুকরাহাটির মধ্যেও রোরো পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে। গঙ্গার উপরে আরও অন্তত চারটি জায়গাতেও এই পরিষেবা শুরু করা হবে।

মঙ্গলবার পরিবহণ দফতরের ময়দান তাঁবুতে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে নদী তীরবর্তী প্রায় ২৫টি পুরসভার পুরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। সেখানে উত্তরে ত্রিবেণী থেকে দক্ষিণে নূরপুর পর্যন্ত অংশে ৪৫টি জেটির নির্মাণ এবং উন্নয়ন পরিকল্পনা ছাড়াও কী ভাবে জলপথ পরিবহণ উন্নত করা হচ্ছে, তার রূপরেখা তুলে ধরা হয়।

পরিবহণমন্ত্রী জানান, পুরসভাগুলির তত্ত্বাবধানে আধুনিক ফেরি পরিষেবা পরিচালিত হবে। তবে, এ ক্ষেত্রে সরকারি নির্দেশিকা তৈরি করা হচ্ছে। এ ছাড়া, পরিকল্পনা মেনে জলপথে আধুনিক ভেসেল পরিষেবা চালু করবে রাজ্য। তার জন্য বাবুঘাটে আধুনিক জেটি ছাড়াও হাওড়া-সহ আরও চারটি টার্মিনাল তৈরি হবে। হাওড়ায় টার্মিনাল তৈরিতে খরচ হবে প্রায় ৯৩ কোটি টাকা। গঙ্গার ধারে বিভিন্ন জেটি লাগোয়া ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রকল্পের আওতায় সৌন্দর্যায়ন করা হবে। আগামী বছর দুয়েকের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করা হবে।

আরও পড়ুন- রাজ্যের উদ্যোগে খুলছে আরও একটি চটকল, ৫ মার্চ থেকে চালু হচ্ছে ওয়েলিংটন জুটমিল

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...