Monday, April 13, 2026

ফিরছে শান্তি, সন্দেশখালি এখন ব্রিগেডের ‘জনগর্জন সভা’র প্রস্তুতিতে ব্যস্ত

Date:

Share post:

পরিস্থিতি শান্ত হচ্ছে। সন্দেশখালি এখন ব্যস্ত ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতি নিয়ে। বুধবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের সন্দেশখালি (Sandeshkhali) বাজারে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতর নেতৃত্বে দেওয়াল লিখন হয়। এদিন থেকেই বীজপুর, নৈহাটি ও জগদ্দল এই তিনটি বিধানসভা দিয়ে কর্মিসভা শুরু হচ্ছে।

দলীয় সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার চলায় আপাতত কর্মিসভা হবে। পরীক্ষা শেষ হলে প্রকাশ্য জনসভা ও কর্মিসভা শুরু হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার বিকেলে হাবড়ায় প্রকাশ্য জনসভা হবে। ৩ মার্চ দুপুর ২টো নাগাদ সন্দেশখালির (Sandeshkhali) ধামাখালি এলাকায় প্রকাশ্য জনসভা হবে।

বিধায়ক সুকুমার মাহাতো জানান, সন্দেশখালির মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে। মানুষের অভিযোগকে প্রাধান্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে প্রশাসনের মাধ্যমে এবং প্রতিনিধি দল পাঠিয়ে এখানকার একের পর এক কাজ করেছেন তাতে সন্দেশখালির মানুষ খুশি। মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সন্দেশখালির মানুষ সুরক্ষিত। মানুষের অধিকার, কেন্দ্রের বঞ্চনার কারণে তাদের হাকের টাকা আদায়ের জন্য ব্রিগেডে সভা করবেন মুখ্যমন্ত্রী। তার প্রস্তুতিতে দেওয়াল লেখার পাশাপাশি ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় উপস্থিত হয়ে সন্দেশখালির মানুষ জানিয়ে দেবেন তাঁরা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন।



Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...