Tuesday, May 19, 2026

দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্ট!

Date:

Share post:

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার দায়ে স্বামীর সাজা হয়েছিল। সেই মামলার নিস্পত্তি করতে লেগে গেল ৩০ বছর! এত বছর পর ‘রায়’ খারিজ করল শীর্ষ আদালত (Supreme Court)। এরপরই বিচারপতি বলেন যে শুনানি শুরু হতেই যে সিদ্ধান্তে পৌঁছতে মাত্র ১০ মিনিট লাগলো তার জন্য ৩০ বছর ধরে চলল মামলা। এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি জিবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের (Justice GB Pardiwala and Manoj Mishra) বেঞ্চের মন্তব্য, দেশের ফৌজদারি বিচার (criminal justice system) ব্যবস্থা নিজেই যেন এক মূর্তিমান শাস্তি।

১৯৯৩ সালের এক মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। এক মহিলা অভিযোগ করেছিলেন যে তাঁর স্বামী ও নিকট আত্মীয়রা অর্থের জন্য প্রতি মুহূর্তে হেনস্থা করতেন । এমনকি আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ করে আদালতে যান তিনি। স্বামীর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। এরপর ১৯৯৮ সালে নিম্ন আদালত অভিযুক্ত স্বামীর সাজা ঘোষণা করে। পরবর্তীতে ২০০৮ সালে হাইকোর্টও সেই রায় বহাল রাখে। স্বামী তা চ্যালেঞ্জ করে যান সুপ্রিম কোর্টে। সেই মামলায় জিবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার কারণ হিসেবে শুধুমাত্র হেনস্থা করার অভিযোগ যথেষ্ট নয়। অভিযুক্ত সেখানে সরাসরি কোন কিছু করেছেন সেটা প্রমাণ করতে হবে। বিষয়টি সন্দেহাতীত না হলে সিদ্ধান্তে আসা অনুচিত বলেও আদালত জানায়। এরপরই দুই বিচারপতির মন্তব্য, ভারতীয় ফৌজদারি আইনের ৩০৬ ধারা অনুসরণে আবেদনকারীকে সাজা দেওয়া যে অনুচিত, সেই সিদ্ধান্তে পৌঁছতে মাত্র ১০ মিনিট লাগল। অথচ সেই মামলার রেশ চলল এত বছর ধরে। দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সত্যিই মূর্তিমান সাজার সমান।


Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...