Wednesday, April 8, 2026

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে যশস্বী পৌঁছলেন ১২ নম্বরে

Date:

Share post:

কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন ভারতীয় তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল । দেশের মাটিতে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজের চারটিতেই খেলেছেন ভারতীয় ব্যাটার। তাঁর ঝুলিতে এই সিরিজে এখনও অবধি এসেছে ৬৫৫ রান। সদ্য আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে আরও একটা সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করলে পরবর্তী টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ হওয়ার দিন যশস্বীর নাম তালিকার প্রথম ১০ এর মধ্যেও দেখা যেতে পারে।

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০এ থাকা এক মাত্র ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তিনি ইংল্যান্ড সিরিজের প্রথম ৪ ম্যাচে খেলেননি। তাতে খেললে আইসিসি ক্রমতালিকায় হয়তো উন্নতি করতে পারতেন। আপাতত তিনি দুই ধাপ নেমে নয়ে পৌঁছে গিয়েছেন। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ৩ ধাপ উঠে ১২ নম্বরে পৌঁছেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। ৭২০ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমেছেন রোহিত শর্মা। ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ এক বছরের বেশি সময় মাঠের বাইরে। তিনি আইসিসি টেস্ট ক্রমতালিকার ১৪ নম্বরে রয়েছেন।

যশস্বীর পাশাপাশি ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল, ধ্রুব জুরেলরাও আইসিসি ব্যাটারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ৪ ধাপ উঠে ৬১৬ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে পৌঁছেছেন শুভমন। চমকপ্রদ হলেও আইসিসি ক্রমতালিকায় জ্বলজ্বল করছে ধ্রুব জুরেলের নামও। তিনি কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছেন। ৩১ ধাপ উঠে এখন ৪৬১ পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে রয়েছেন তরুণ উইকেট কিপার ব্যাটার ধ্রুব।

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...