Sunday, June 21, 2026

ছাত্র সংসদ নির্বাচনের আগে ফের অশান্ত JNU, ABVP-র ‘গুণ্ডাগিরিতে’ জখম একাধিক বাম সমর্থক

Date:

Share post:

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফের দাদাগিরি বিজেপির ( Bjp)। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্ত হয়ে উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং বাম সমর্থিত ছাত্রদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া জখম হয়েছেন বলে খবর।

আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের আগে বৃহস্পতিবার সাধারণ সভা ডাকা হয়েছিল। জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগে ডাকা ওই বৈঠকে নির্বাচন কমিটি গঠন করার কথা ছিল। সেখানে কিছুক্ষণ আলোচনার পরই দাদাগিরি শুরু করে বিজেপির ছাত্র সংগঠন। এরপরই বাম সমর্থিত ছাত্ররা তার প্রতিবাদ করলেই বাধে অশান্তি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মুহূর্তে এবিভিপির ছাত্ররা বাম ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চলে ঝামেলা। এদিকে ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন ছাত্র গুরুতর জখম হয়েছে। তাঁদের সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, মোট তিনজন জখম হয়েছেন মারামারিতে। অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়ন বা আইসার অভিযোগ, কানহাইয়া কুমারের নেতৃত্বে এবিভিপির কর্মীরা আচমকাই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন। নির্বাচন কমিটি বাছাই করার প্রক্রিয়া ভেস্তে দিতে পরিকল্পনা করে হামলা করা হয়।

পাল্টা এবিভিপি-র জেএনইউ সভাপতির অভিযোগ, আলোচনা চলাকালীন আইসার ছাত্ররা জোরজবরদস্তি করার চেষ্টা করে। তাদের সেই অপচেষ্টার বিরোধিতা করেন সাধারণ ছাত্ররা। তখন গোটা প্রক্রিয়া বানচাল করতেই আইসার গুন্ডারা ৩-৪ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় বিশ্ববিদ্যালয় চত্বরে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...