Sunday, May 24, 2026

ডিভোর্স মামলায় ‘পদবি’ পরিবর্তন নিয়ে ঝঞ্ঝাট, স্বামীর NOC চাইলো সরকার!

Date:

Share post:

বিয়ের পর স্বামীর পদবি নেন স্ত্রী। যুগের পর যুগ এমনটাই হয়ে আসছে। কিন্তু দুজন মানুষ যখন ‘আলাদা আলাদা’ পথে জীবন এগিয়ে নিয়ে যেতে চাইছেন তখনও এই ‘পদবি’ ঝঞ্ঝাট বাঁধাতে পারে? সহজ উত্তর ‘হ্যাঁ’। অন্তত দিব্যা মোদির (Divya Modi) সঙ্গে এমনটাই হয়েছে। বিবাহ বিচ্ছেদের সঙ্গে সঙ্গে স্বামীর পদবি নিজের নামের থেকে ছেঁটে ফেলতে এবার নথি চাইল সরকার। স্বামীর NOC বাধ্যতামূলক বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ওই মহিলা। বিতর্কিত বিজ্ঞপ্তিটি জারি করেছিল কেন্দ্রীয় সরকারের আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক।

দিব্যা জানিয়েছেন বিয়ের পর তিনি নিজের নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করেছিলেন। তাঁর নাম হয়েছিল দিব্যা মোদি টোঙ্গা। কিন্তু বর্তমানে তিনি বিবাহবিচ্ছেদের পথে। আদালতে সেই মামলাও চলছে। এই পরিস্থিতিতে স্বামীর পদবি আর রাখতে চান না তিনি। এই আবেদন করতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। তাঁর কাছে একটি সরকারি বিজ্ঞপ্তি গিয়েছে। যেখানে বলা হয়েছে, পদবি পরিবর্তনের জন্য নথি দেখাতে হবে মহিলাকে। হয় স্বামীর অনুমতিপত্র লাগবে নাহলে ডিভোর্সের নথি দেখাতে হবে। যেহেতু বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাই সেই মামলা শেষ হওয়া না পর্যন্ত সেই নথি তার হাতে পৌঁছবে না। তাই বলে ততদিন অপেক্ষা করতে হবে। তাই বলে ততদিন অপেক্ষা করতে হবে? দিল্লি হাই কোর্টে নিজের আবেদনে দিব্যা জানিয়েছেন, সরকারি ওই বিজ্ঞপ্তি তাঁর সংবিধানস্বীকৃত ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। মহিলার আবেদনের প্রেক্ষিতে আদালত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে বলে জানা যাচ্ছে। ২৮ মে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমীত প্রীতম সিং আরোরার ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি।


Related articles

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...