Friday, April 3, 2026

সংসদ সদস্যদের উপর ডিজিটালি নজরদারি নয়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সংসদের সদস্যদের উপর ডিজিটালি নজরদারি করার নির্দেশ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুক্রবার এজলাসে এই মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের (CJI D.Y. Chandrachud,Justices J.B. Pardiwala and Manoj Misra) বেঞ্চ PIL খারিজ করে দেন। শুধু তাই নয় ভবিষ্যতেও যে এই সংক্রান্ত মামলা করা যাবে না, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত (SC)। প্রধান বিচারপতি জানান, দেশের সাংসদ – বিধায়কদের উপর এভাবে নজরদারি সম্ভব নয়।

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায় এভাবে কারোর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যায়না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ পর্যবেক্ষণ হল, যে আদালত সমস্ত নির্বাচিত সাংসদদের ডিজিটালি পর্যবেক্ষণ করতে পারে না। প্রত্যেকের গোপনীয়তার মৌলিক অধিকার রয়েছে। এরকম পর্যবেক্ষণ শুধুমাত্র একজন দোষী সাব্যস্ত অপরাধীর জন্য করা হয়। কারণ এটা মনে করা হয় যে অপরাধী হয়তো ন্যায়বিচার থেকে পালিয়ে যেতে পারেন। এরপরই আদালত জানায় এই বিষয়ে যুক্তি দেখাতে চাইলে সেক্ষেত্রে মামলাকারীর উপর প্রায় ৫ লক্ষ টাকা আরোপ করা হবে। এভাবে আদালতের সময় নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। এদিন শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন,”জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচিত হওয়ার পর সাংসদরা শাসকের মতো আচরণ শুরু করেন। জনসেবকের এই আচরণ কাঙ্খিত নয়। এই যুক্তি প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি বলেছেন,”সব সংসদ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করা যায় না। গণতন্ত্রে একজন নাগরিক কীভাবে আইন তৈরি করবে? নির্বাচিত সংসদ সদস্যদের অংশগ্রহণের পর সংসদে সমস্ত আইন পাস হয়। স্বতন্ত্র নাগরিক হিসেবে আমরা আইনকে ‘ব্যক্তিগত’ বলে চিহ্নিত করতে পারি না।” তাই এই ধরণের মামলাকে সময় দেওয়া মানে আদালতের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি। যদিও কোনও ফাইন আরোপ করা হয়নি বলেই খবর।


Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...