Wednesday, June 17, 2026

২০ মার্চ বসিরহাটে জনসভা করবেন অভিষেক! সারা মাস জুড়ে ঠাসা কর্মসূচি!

Date:

Share post:

লক্ষ্য লোকসভা নির্বাচন। তার আগে আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশ করবে তৃণমূল। যার পোশাকি নাম “জনগর্জন” সভা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেকের সেনাপতিত্বে এই ব্রিগেড সমাবেশ থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবে দেবে তৃণমূল। সেই মঞ্চ থেকে দলকে নির্বাচনী ময়দানে নামিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ‌্যায়। তার পরই জেলায় জেলায় প্রচার অভিযানে নেমে পড়ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়।

লোকসভার আগে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিত মানুষের কাছে পৌঁছে যেতে চান অভিষেক। ব্রিগেডের পরই উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্য চষে ফেলবেন তিনি। গোটা মার্চ মাস জুড়ে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। শনিবার তৃণমূলের তরফে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।

‘জমিদারি হঠাও, বাংলা বাঁচাও’– এই স্লোগানকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রচার অভিযান সাজানো হয়েছে। তার সার্বিক নকশাও চূড়ান্ত ।

১৪ মার্চ থেকে জেলা সফর শুরু করবেন অভিষেক। প্রথমদিন তাঁর জনসভা উত্তরের জেলা জলপাইগুড়িতে। এরপর ১৬ মার্চ পশ্চিম মেদনীপুরের নারায়ণগড়ে জনসভা করবেন অভিষেক। ১৮ মার্চ ফের উত্তরের জেলা দক্ষিণ দিনাজপুরে যাবেন অভিষেক। সেখানে গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করবেন অভিষেক। ২০ মার্চ বসিরহাটে সভা অভিষেকের। সন্দেশখালি কাণ্ডের পর যা খুব তাৎপর্যপূর্ণ। কারণ, বসিরহাট লোকসভার মধ্যেও সন্দেশখালি। এরপর ২২ মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপাতত এই সূচি জানানো হয়েছে।

আরও পড়ুন – প্রধানমন্ত্রীর সভার কারণে চূড়ান্ত হয়রানি নিত্যযাত্রীদের! শনিবার সকাল থেকেই নদিয়ায় উধাও বাস

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...