Wednesday, June 17, 2026

প্রধানমন্ত্রীর সভার কারণে চূড়ান্ত হয়রানি নিত্যযাত্রীদের! শনিবার সকাল থেকেই নদিয়ায় উধাও বাস

Date:

Share post:

নজরে লোকসভা (Loksabha Election)! আর সেকারণেই ফের রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি (Daily passenger) শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ বিশিষ্টরা। শনিবার কৃষ্ণনগরে (Krishanagar) সভা প্রধানমন্ত্রীর। আর তার জেরেই জেলা জুড়ে বাসের আকাল। শনিবার সভার জেরে চরম দুর্ভোগে নদিয়ার (Nadia) সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। এদিন সকালে কাজে বেরিয়ে বাস না মেলায় চরম হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। বেশিরভাগ বাসই বিজেপি (BJP) কর্মী সমর্থকদের কাজে ব্যবহার করার জন্যই এমন হাল বলে অভিযোগ নিত্যযাত্রীদের। তবে রাস্তায় বেরিয়ে বাস না মেলায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নিত্য যাত্রীদের একাংশ।

তবে রাজনৈতিক মহলের মতে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও প্রধানমন্ত্রী বাংলায় এসে আখেরে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সাধারণ মানুষকে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর গুডবুকে নাম তুলতে ইতিমধ্যেই বাইরের রাজ্য থেকে লোক আনার অভিযোগ উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর সেকারণেই সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েও নিজের জেদ বজায় রাখার মরিয়া চেষ্টা দলবদলুর।

বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর জনসভায় কর্মী-সমর্থকদের জমায়েতের জন্য নদিয়ার করিমপুর, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলশিপাড়া-সহ বিভিন্ন ব্লক থেকে সব মিলিয়ে ৪১২টি বাস এবং একশোর বেশি ছোট গাড়ি ভাড়া করা হয়ছে।

 

Related articles

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...