Saturday, March 28, 2026

সোমবার থেকে ফের রাজ্যে বৃষ্টি! কতদিন চলবে দুর্যোগ? সাফ জানাল হাওয়া অফিস

Date:

Share post:

রাজ্যে ফের বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। শনিবার হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকেই নতুন করে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়াও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার এবং রবিবার রাজ্যের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় (Kolkata)।

তবে শুধু কলকাতাই নয়, তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে। এই জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর। পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে খবর। এদিকে সোমবার কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকে ফের রাজ্যে শুকনো আবহাওয়া ফিরবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। এদিকে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...