Saturday, June 20, 2026

সাতসকালে ভদ্রেশ্বরের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ছুটির দিনে সাতসকালে প্লাস্টিক কারখানায় (Factory) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। রবিবার সাতসকালে হুগলির (Hoogly) ভদ্রেশ্বরের (Bhadreshwar) প্লাস্টিক কারখানায় (Plastic Factory) আচমকাই আগুন লেগে যায়। সূত্রের খবর, কারখানায় দাহ্য বস্তু মজুত থাকলেও কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এদিকে খবর পেয়েই দমকলের (Fire Brigade) একাধিক ইঞ্জিন ঘণ্টা চারেকের চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে আচমকাই বন্ধ কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেই তাঁরা বুঝতে পারেন আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়।

এদিন প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলেও পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সহায়তার হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। এদিকে ঘণ্টা চারেকের চেষ্টায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি বলেই খবর। স্থানীয়দের অভিযোগ, কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। তবে ঠিক কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...