Saturday, June 20, 2026

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি! শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল

Date:

Share post:

শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল (Train Service)। রবিবার, ছুটির দিন সকালে নরেন্দ্রপুর (Narendrapur) স্টেশনের কাছে আচমকাই ওভারহেড তার ছিঁড়ে যায়। ঘটনার জেরে বন্ধ হয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। তবে রবিবার ছুটির দিন হলেও এই শাখায় আচমকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে বহু মানুষ। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর।

 

রবিবার সকাল পৌনে ৯টা নাগাদ নরেন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল থমকে যায়। পাশাপাশি বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। ঘটনার জেরে সোনারপুর, বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, নামখানা যাওয়ার ট্রেন চলাচল ব্যাহত হয়। রবিবার ছুটির দিন হলেও আচমকা ট্রেন বন্ধ হওয়ায় বাইরে বেরিয়ে চরম সমস্যার সম্মুখীন হন যাত্রীরা।

 

 

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...