Friday, June 19, 2026

নির্মাণ অবৈধ! গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির মদ ব্যবসায়ীর বাড়ি

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে রাজধানী শহরের (Delhi) বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙতে গত কয়েক দিন ধরে লাগাতার অভিযান চালাচ্ছে দিল্লি উন্নয়ন পর্ষদ (DDA)। এবার সেই তালিকা থেকে বাদ পড়ল না মদ ব্যবসায়ী প্রয়াত পন্টি চড্ডার ওরফে গুরদীপ সিংয়ের খামারবাড়িও। শুক্রবারই উত্তরকাশীতে (Uttarkashi) আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকারী দলের এক সদস্যের বাড়িও ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, বিগত দুদিন ধরে দক্ষিণ দিল্লির বেশ কয়েকটি জায়গায় অভিযান চালাচ্ছে ডিডিএ। কোথাও দখল করা সরকারি জমি থেকে উচ্ছেদ, কোথাও আবার বেআইনি নির্মাণ ভেঙে বুলডোজ করে দেওয়া হচ্ছে। এবার অবৈধ নির্মাণ দাবি করে বুলডোজার চালানো হল দক্ষিণ দিল্লির মদ ব্যবসায়ী পন্টির খামারবাড়িতেও।

ডিডিএ-র অভিযোগ, দিল্লির ছতরপুর এলাকায় ১০ একর সরকারি জমি জখল করে সেখানে বিশাল খামারবাড়ি তৈরি করেছিলেন পন্টি। সেই খামারবাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে শনিবার থেকে। ইতিমধ্যে পাঁচ একর জমি পুনর্দখল করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচ একর জমি পুনর্দখলের কাজ চলবে বলে জানিয়েছে ডিডিএ। ইতিমধ্যে যে পাঁচ একর জমি পুনর্দখল করা হয়েছে, সেখানেই ৪০০ কোটির বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। শনিবার সেই বাড়িতে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে বেআইনি নির্মাণ ভাঙা এবং সরকারি জমি পুনর্দখলের কাজ করছে ডিডিএ।

 

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...