Saturday, March 14, 2026

রাজ্যে এলো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাতেই মিটিং-এর সম্ভাবনা

Date:

Share post:

দিল্লি থেকে রাজ্যে এলো নির্বাচন কমিশনের (National Election Commission) ফুল বেঞ্চ। রবিবার বিকেলে শহরে এসেছেন কমিশনের প্রতিনিধিরা। আজ রাতে এবং কাল সারাদিন একাধিক মিটিং করার কথা রয়েছে তাঁদের। রবিবার বিকেলে শহরে যে টিম এসেছে তাতে কেন্দ্রীয় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা (Dharmendra Sharma) ও নীতেশ ভ্যাস রয়েছেন। রাতে আসবেন অরুণ গোয়েল এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)। তবে রাতের মিটিংয়ে তিনি থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর আজ রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাবের (Chief Electoral Officer of West Bengal Aariz Aftab) সঙ্গে প্রাথমিক আলোচনায় বসবেন কমিশনের সদস্যরা। সোমবার কলকাতায় রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যে তিন দিনের কর্মসূচিতে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। আজ ও আগামিকাল কলকাতায় একাধিক মিটিং রয়েছে তাদের। এদিন রাতেই শহরে অরুণ গোয়েল (Arun Goyel) এবং রাজীব কুমার। সোমবার কলকাতায় রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হবার কথা তাদের। বৈঠকে যোগ দেবেন রাজ্যের নিযুক্ত নোডাল অফিসার আনন্দ কুমার। লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্যের তরফে কী কী পদক্ষেপ করা হবে তাই নিয়ে বিশদে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত একাধিক বিষয়ে বৈঠকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...