Saturday, June 13, 2026

বাংলায় এক দফায় ভোটের দাবি, শুভেন্দুকে কাঠগড়ায় তুলে কমিশনকে নালিশ তৃণমূলের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) বাংলায় (West Bengal) এক দফায় ভোট করানোর দাবি জানাল তৃণমূল কংগ্রেস (Tmc)। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছে। সোমবার কলকাতায় কমিশনের ওই ফুল বেঞ্চ একে একে রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, বাংলায় এক দফাতেই করাতে হবে ভোট। এরপরই কল্যানের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দফায় দফায় বাংলায় আসবেন বলে তত দফায় ভোট হবে, তা যেন না হয়।

এদিন বাংলার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেই বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, ”যেখানে বিজেপি শাসক দল হিসাবে রয়েছে সেই রাজ্যে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে একদিনে নির্বাচন হচ্ছে না।”

পাশাপাশি এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করে কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কল্যাণের কথায়, মোদি-অমিত শাহদের সুবিধা করে দেওয়ার জন্য দ্বিগুণ ফোর্স পাঠানো হচ্ছে বাংলায়। এদিকে তাঁরা এসে মানুষকে ভয় দেখাচ্ছে। মানুষকে হুমকি দিয়ে বলছে পদ্মতেই ভোট দিতে হবে।” পাশাপাশি তিনি বলে দিচ্ছেন কোথায় সিআইএসএফ যাবে, কোথায় ইডি যাবে। কিন্তু তৃণমূল এসবে ভয় পায় না।

এছাড়াও এদিন আধার কার্ডের ইস্যু নিয়ে শুভেন্দুকে বিঁধে কল্যানের অভিযোগ, ভারতবর্ষের কোনও রাজ্যে আধার কার্ড বাতিল হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে। কেন্দ্রের মোদি সরকারের টার্গেট পশ্চিমবঙ্গ। সেই কারণেই আধার কার্ড বাতিল করেছে।’

Related articles

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...