Friday, June 19, 2026

নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিতে ৩০ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টে সময় চাইল এসবিআই

Date:

Share post:

সুপ্রিম কোর্টের দেওয়া ৬ মার্চের সময়সীমা মেনে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় চাইল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । সোমবার এসবিআই কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। পাশাপাশি, সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

কী এই নির্বাচনী বন্ড? মোদি জমানায় পরিচয় এবং অর্থের অঙ্ক গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল নির্বাচনী বন্ডে। সেই ব্যবস্থার দায়িত্বে ছিল এসবিআই। মূলত কালো টাকার লেনদেন রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছিল মোদি সরকার।
গত ১৫ ফেব্রুয়ারি ওই নির্বাচনী বন্ড ব্যবস্থাকে ‘কুইড প্রো কুয়ো’ বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই ব্যবস্থাকে ‘অসাংবিধানিক’ এবং ‘ক্ষতিকারক’ বলে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট এসবিআইকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে যেন ওই বন্ড দেওয়া বন্ধ করে তারা। শীর্ষ আদালত বলেছিল, বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে এসবিআইকে।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ২০১৯-এর ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত তথ্য আগামী ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনের হাতে তুলে দেবে এসবিআই। নির্বাচন কমিশন সেই তথ্য প্রকাশ করবে।
কিন্তু এসবিআই সোমবার শীর্ষ আদালতকে জানিয়েছে, এই বিষয়ে ডেটা ডিকোড করা একটি জটিল প্রক্রিয়া। তাই এর জন্য আরও সময় প্রয়োজন। আদালত সময় বাড়িয়েছে।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...