Monday, April 6, 2026

বিএসএফ-এর হেফাজতে মৃত্যু যুবকের, তদন্তে পুলিশ

Date:

Share post:

দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ (BSF)-এর মারে এক যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। বিএসএফ-এর হেফাজতে থাকা যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনায় ম্যাজিস্ট্রেট (magistrate) পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। যদিও এনিয়ে বিএসএফ-এর পক্ষ থেকে কোনও বক্তব্য পেশ করা হয়নি।

শনিবার হিলি থানার পাঞ্জুল পঞ্চায়েত এলাকার চকগোপাল গ্রামের কাছে সীমান্তবর্তী এলাকায় পাচারকারী সন্দেহে এক যুবককে আটক করে বিএসএফ। তাঁকে আটক করে বিএসএফ-এর ১৩৭ ব্যাটেলিয়ন। এরপর সেই ব্যাটেলিয়নের পক্ষ থেকেই তাঁকে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। রবিবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হয় দেহের।

জেলা পুলিশ সুপার (SP) চিন্ময় মিত্তল জানান, চিকিৎসক মৃত ঘোষণা করার পর হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয়। তখনই দেহ হেফাজতে নেয় পুলিশ। এরপর বিএসএফ একটি লিখিত অভিযোগ করে। সেখানে বলা হয়েছে, ওই ‘পাচারকারী’কে ধরতে গেলে বিএসএফের সঙ্গে হাতাহাতি হয় তাঁর। সেই সময় ওই ব‌্যক্তির মৃত্যু হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...