Saturday, April 4, 2026

লক্ষ্য তিন পয়েন্ট, গোয়াকে সমীহ লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ গোয়া। শেষ ম্যাচে ওড়িশা এফসির কাছে হারের মুখ দেখে কার্লোস কুয়াদ্রাতের দল। তবে এই ম্যাচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। গোয়া ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই কথাই বললেন লাল-হলুদের হেডস্যার।

গোয়ার বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়াচ্ছে লাল-হলুদ। কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে দলে ফিরছেন হিজাজি মাহের। চোট সারিয়ে ফিরছেন সাউল ক্রোসপোও। ফলে গোয়ার বিরুদ্ধে সব বিদেশিকেই ব্যবহার করতে পারেন কোচ। সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন, “ক্রেসপো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছে। সাত ম্যাচ পর আমরা ছয় জন বিদেশি নিয়ে খেলতে পারব। এটা আমাদের জন্য ভাল দিক। হিজাজিও ফিরছে। এতে দল শক্তিশালী হবে। আমাদের আর পয়েন্ট নষ্ট করলে হবে না। গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা। বুধবারের ম্যাচের জন্য আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে।”

১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে গোয়া। অপরদিকে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে ইস্টবেঙ্গল। ধারেভারে অনেকটাই এগিয়ে গোয়া। তাই গোয়াকে হালকাভাবে নিচ্ছেন না লাল-হলুদ কোচ। তিনি বলেন, “ গোয়া যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। শেষ কয়েকটা ম্যাচের ফল দিয়ে ওদের বিচার করলে ভুল হবে। যা পরিস্থিতি তাতে ওরাও তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে। যে কোনও দিন ওরা জিততে পারে। এটা মাথায় রাখছি। সব কিছু আমাদের পক্ষে নেই। এই মরশুমে আমাদের বেশ কিছু সমস্যার মোকাবিলা করতে হয়েছে। এটা মানতেই হবে গোয়া আমাদের থেকে ভাল জায়গায় রয়েছে। আমরা নিজেদের সেরাটা দিতে চাই।”

আরও পড়ুন- ১০ মার্চ ডার্বি, পরির্বতন হলো ম্যাচের সময়


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...