Friday, April 3, 2026

বুধে গঙ্গার তলায় মেট্রোর উদ্বোধন প্রধানমন্ত্রীর, মঙ্গলেই পৌঁছালেন শহরে

Date:

Share post:

লোকসভা ভোটের আগে ডেইলি প্যাসেঞ্জারিতে ফের শহরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার মাটিতে পা রেখলেন তিনি। শিশুমঙ্গল হাসপাতালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজকে দেখতে যান প্রধানমন্ত্রী।

দেশের প্রথম জলের তলায় মেট্রোর চাকা গড়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। গঙ্গার দুই পারকে জোড়ার দ্বায়িত্ব এই মেট্রো পথের মাধ্যমে হওয়ার কথা থাকলেও প্রতিশ্রুতি মতো শিয়ালদহ থেকে হাওড়া মেট্রো সফর এখনই সম্ভব না। বুধবার কলকাতা মেট্রোর এই শাখার হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড পর্যন্ত রুটের উদ্বোধন হবে। বারাসাতের জনসভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে রিমোটে এই পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হাওড়া ময়দান থেকে একই টিকিটে দক্ষিনেশ্বর-কবি সুভাষ পর্যন্ত রুটের সব স্টেশনেই যাওয়া সম্ভব হবে। গঙ্গার তলায় মেট্রো ছাড়াও আরও দুটি রুটের আংশিক পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একটি কবি সুভাষ থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত রুটের উদ্বোধন হবে। জানুয়ারিতে নরেন্দ্র মোদির কলকাতা সফরের সময়ই এই রুটের উদ্বোধন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সফর বাতিল করায় এই উদ্বোধন পিছিয়ে গেল। অন্য যে পথের উদ্বোধন হবে তা হল তারাতলা থেকে মাঝেরহাট।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...