Saturday, April 4, 2026

রাশিয়ার চাপে যু.দ্ধে গিয়ে দ্বিতীয় ভারতীয়র মৃ.ত্যু

Date:

Share post:

বিদেশে চাকরি করতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে জোর করে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অনৈতিকভাবে বিদেশি নাগরিকদের ব্যবহার করছে পুতিনের দেশ। সেই ঘটনায় এবার দ্বিতীয় ভারতীয়র মৃত্যু। রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ হারাতে হল ভারতীয় যুবককে। বুধবার মস্কোর ভারতীয় দূতাবাস এই মৃত্যুর খবর জানিয়েছে।

নিহত যুবকের পরিবারের দাবি, প্রতারণার শিকার হয়েই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন ওই যুবক। মৃতের বয়স ৩০ বছর। বাড়ি হায়দরাবাদে। নাম, মহম্মদ আফসান। তাঁর পরিবার তাঁর সন্ধান চেয়ে এবং রাশিয়া থেকে তাঁকে ফেরানোর জন্য সাহায্য চেয়ে যোগাযোগ করেছিল হায়দরাবাদের সাংসদ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে। ওয়াইসি মস্কোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পর তারা জানায়, আফসানের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।

হায়দরাবাদে আফসানের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। তাঁর পরিবার জানিয়েছে, বিদেশে চাকরির কথা বলে আফসানকে নিয়ে যাওয়া হয়েছিল রাশিয়ায়। সেখানেই তাঁকে রুশ বাহিনীর ‘হেল্পার’ বা সাহায্যকারী হিসাবে কাজ করতে বাধ্য করা হয়। রাশিয়ায় এই ঘটনার ঠিক এক সপ্তাহ আগেই গুজরাতের এক তরুণেরও মৃত্যুর খবর এসেছিল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে। অভিযোগ, ওই যুবককেও বাধ্য করা হয়েছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ‘হেল্পার’ হিসাবে কাজ করতে। গুজরাতের সুরাতের সেই যুবকের বয়স ২৩। নাম হামিল মাঙ্গুকিয়া। অনলাইনে বিজ্ঞাপন দেখে রাশিয়ায় একটি কাজের জন্য আবেদন করেন। শেষপর্যন্ত যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে হয় তাঁকেও।

আরও পড়ুন- উঠে যাচ্ছে উচ্চমাধ্যমিক! নতুন ফরম্যাট ঘোষণা শিক্ষা দফতরের

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...