Saturday, April 4, 2026

সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, যোগীরাজ্যে মৃত একই পরিবারের ৩ শিশু-সহ মোট ৫

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) ভয়াবহ দুর্ঘটনার (Accident ) বলি ৫। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে উত্তর প্রদেশ (Uttar Pradesh)। সূত্রের খবর, বাড়িতে সিলিন্ডার (Cylinder )ফেটে বিস্ফোরণে মৃত্যু পাঁচ জনের। তার মধ্যে রয়েছে তিন শিশু। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ উত্তরপ্রদেশের লখনউয়ে কারোকরি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদের নাম মুশির (৫০), হুসন বানো (৪৫), রাইয়া (৭), উমা (৪) এবং হিনা (২)।

দমকল সূত্রে খবর, মঙ্গলবার রাতে কারোকরি এলাকার একটি বাড়ি থেকে পর পর দু’টি সিলিন্ডার ফেটে যাওয়ার শব্দ শুনতে পান স্থানীয়েরা। এরপরই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে বলে স্থানীয়দের দাবি। বাড়ির ভিতর পরিবারের ন’জন সদস্য ছিলেন। বিষয়টি নজরে আসতেই নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন তাঁরা। এরপর দমকল কর্মী এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিভিয়ে ন’জন আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চার আহত এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারণে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...