Saturday, June 13, 2026

কেজরিওয়ালকে তলব দিল্লি আদালতের, ক্ষোভ প্রকাশ আপ সুপ্রিমোর 

Date:

Share post:

একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার ইডির অভিযোগের ভিত্তিতে আপ সুপ্রিমোকে ১৬ মার্চ দিল্লি আদালতে তলব করা হল। এখনও পর্যন্ত ইডির(ED ) ৮টি সমন এড়িয়ে গিয়েছেন কেজরি। ক্ষোভ প্রকাশ করে কেজরি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় এজেন্সির তলবের হাত থেকে মুক্তি মিলবে।

বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিরোধী নেতাদের জোর করা হচ্ছে। কেজরির অভিযোগ, “বিজেপি না জেল? ইডির তলবের মূল উদ্দেশ্য এটাই। যারা বিজেপিতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়। আজ যদি সঞ্জয় সিং, মণীশ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈনরা বিজেপিতে যোগ দেন তাহলে কালকেই তাঁরা জামিন পেয়ে যাবেন। এমনকি আমিও যদি বিজেপিতে যোগ দিই তাওলে আমাকেও তলব করা থামবে।” দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের একধিকবার কেজরিওয়ালকে তলব করেছে ইডি। তিনি একবারও হাজিরা দেননি। এরপর বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। কেন্দ্রীয় এজেন্সির এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আদালতের নির্দেশে ১৬ মার্চ কেজরিওয়ালকে সশরীরে হাজিরা দিতে হবে।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...