Saturday, April 4, 2026

অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘সুবিধাবাদী’, মন্ত্রিসভার বৈঠকে সাফ জানালেন মমতা

Date:

Share post:

বিচারালয় ছেড়ে এবার রাজনীতির ময়দানে নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকালই সাংবাদিক বৈঠক করে বিষোদগার করেছেন তিনি। বিজেপিতে যোগদানের কথাও জানিয়েছেন তিনি। তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণের পরেই তাঁকে রাজনৈতিক ভাবে আক্রমণ শুরু করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবার তাঁর সম্বন্ধে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্যের মন্ত্রী সভার বৈঠক ছিল। ভোটের আগে শেষ মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
তাঁকে ‘সুবিধাবাদী’ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সদ্য রাজনীতিতে পা রাখতে যাওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রাজনীতিক হিসেবে মনে করি।’ যদিও, বিচারপতি থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ‘মানবিক মুখ্যমন্ত্রী’ বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

তবে তাঁর রাজনীতিতে যোগদানের পর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিচারপতি পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উনি ( অভিজিৎ গঙ্গোপাধ্যায়) নিজেই মুখ ফস্কে জানিয়ে দিয়েছেন, উনি বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

আরও পড়ুন- উত্তরে চরম বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! আলিপুরদুয়ারে ‘নো ভোট টু মনোজ’-র ডাক বারলার

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...