Monday, April 6, 2026

শাহজাহানের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারা যুক্ত করল সিবিআই

Date:

Share post:

শাহজাহান শেখের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারা যুক্ত করল সিবিআই। শুক্রবার সন্দেশখালিতে শাহজাহানের বাড়ি-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই । এরপরই ধৃত নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা যুক্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুক্রবার সিবিআই জানিয়েছে, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে যে মামলা দায়ের হয়, শুক্রবার সেখানে অভিযান চালানো হয়। তদন্তে ফরেন্সিক দলও ছিল । বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত , হাই কোর্টের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের তদন্তভার নেয় সিবিআই। সন্দেশখালির ঘটনা নিয়ে মোট তিনটি এফআইআর দায়ের করে তারা। তার মধ্যে একটি এফআইআর হয় ইডির অভিযোগের প্রেক্ষিতে। বাকি দু’টির একটি রাজ্য পুলিশের অভিযোগের ভিত্তিতে এবং অন্যটি রেশন বণ্টনে অনিয়মের অভিযোগে। কিন্তু সিবিআইয়ের দায়ের করা এফআইআরে খুনের চেষ্টার ধারা ছিল না। শুধু একটি এফআইআরে মূল অভিযুক্ত হিসাবে শাহজাহানের নাম ছিল। এ বার সিবিআইও শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করল।শাহজাহান শেখের বিরুদ্ধে মোট ৩৪টি ধারায় মামলা করা হয়। ন্যাজাট থানার ওই মামলাগুলিতে ডাকাতি থেকে শুরু করে খুনের চেষ্টা— বিবিধ অপরাধের অভিযোগ রয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...