Thursday, May 14, 2026

IPL-এ প্রথম ম্যাচে ধোনিদের বিরুদ্ধে নামার আগে দলকে বিশেষ বার্তা RCB-অধিনায়কের, উদাহরণ টানলেন বিরাটের

Date:

Share post:

মার্চের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দল। প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তার আগে দলকে বিশেষ বার্তা আরসিবি অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসির। ফিটনেসের দিক দিয়ে বিরাটের উদাহরণ টানলেন তিনি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ডুপ্লেসি বলেন, “ কোহলি অসাধারণ। প্রচুর পরিশ্রম করে এবং অসম্ভব ফিট। এখনকার খেলাধুলোয় দীর্ঘদিন টিকে থাকার জন্য এমনই হওয়া উচিত। কোহলি সবার কাছে দারুণ উদাহরণ।” ডুপ্লেসির মতে, শুধুমাত্র প্রতিভা থাকলেই হবে না, সাফল্য পেতে গেলে ফিটনেসও দরকার। এই নিয়ে আরসিবি অধিণায়ক বলেন, “তরুণ প্রজন্ম ভাবতেই পারে প্রতিভার জোরে বাজিমাত করে দেবে। হ্যাঁ, অনেকেই প্রতিভাবান রয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য শরীরকে যতদিন সম্ভব লড়াই করার জন্য তৈরি থাকতে হবে। তারজন্য ফিটনেস খুবই দরকারি।”

এরপর ডুপ্লেসি আরও বলেন, “বিরাট এবং আমার কিছু জিনিসে মিল রয়েছে। খেলা দেখা এবং খেলার চরিত্র বোঝা তো রয়েছেই। তাছাড়া আমরা দু’জনেই কঠোর অনুশীলন করি, ভাল খাবার খাই এবং ফিটনেসকে প্রাধান্য দিই।”

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনেও দাপট ভারতের, ২৫৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া



Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...