Monday, April 6, 2026

একাধিক শর্তে সন্দেশখালিতে সভার অনুমতি বিরোধী দলনেতাকে

Date:

Share post:

আগামী ১০ মার্চ ব্রিগেডে সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সভার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। সেই দিনই বিজেপি পাল্টা সভার ডাক দিয়েছে। সেটা আবার সন্দেশখালিতে! সেই সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ। তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে তাকে।
সন্দেশখালিতে সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি ছিল। রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন? আগে কোনও গোলমাল না থাকায় সেখানে ১৪৪ ধারাও ছিল না। কিন্তু মামলা করার আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। আসলে সভা আটকাতেই ১৪৪ ধারা জারি।
আদালতের তরফে জানানো হয়েছে, ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবেন শুভেন্দু। আগামী ১০মার্চ ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করতে পারবেন বিরোধী দলনেতা। তবে সভা থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করতে পারবেন না তিনি। এর আগেও সন্দেশখালিতে যেতে গিয়ে বার বার পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু। হাই কোর্টেরও দ্বারস্থ হন তিনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...