Saturday, March 14, 2026

রবিবার মেগা ডার্বি, সতর্ক দুই প্রধান, রইল ইস্ট-মোহনের আপডেট

Date:

Share post:

আগামিকাল বড় ম্যাচ। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। ফিরতি ডার্বির আগে চাপমুক্ত থাকার চেষ্টায় দুই প্রধান। মোহনবাগান শেষ ছ’টি ম্যাচে অপরাজিত থেকে লিগ-শিল্ড জয়কে পাখির চোখ করে আইএসএলের শীর্ষস্থান দখলের লড়াই করছে। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আন্তোনিও লোপেজ হাবাসের দল রয়েছে তিন নম্বরে। অন্যদিকে, পরের পর ম্যাচে হেরে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের তলানিতে। শেষ দুই ম্যাচ হেরে ডার্বিতে মর্যাদার যুদ্ধে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল। পাঞ্জাব দু’দিন আগে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেওয়ায় ইস্টবেঙ্গলের প্লে-অফ অঙ্ক আরও কঠিন। তারা দশ নম্বরে নেমে গিয়েছে। ১৮ পয়েন্ট তাদের।

বৃহস্পতিবার গোয়া থেকে শহরে ফেরার পর শুক্রবার ডার্বির প্রস্তুতি শুরু করে ইস্টবেঙ্গল। সকালে হালকা অনুশীলন করে দল। রাইট ব্যাক মহম্মদ রাকিপকে কার্ড সমস্যার জন্য বড় ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল। আর কারও অবশ্য চোট সমস্যা নেই। গোয়া ম্যাচে সাউল ক্রেসপোকে স্কোয়াডে রাখা হলেও তাঁকে খেলাননি কুয়াদ্রাত। ক্রেসপো ফিট। ডার্বিতে মাঝমাঠের শক্তি বাড়াতে স্প্যানিশ মিডিওকে ফেরাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ।

পরপর ম্যাচ খেলায় ফুটবলাররা ক্লান্ত। সুপার কাপ জয়ের পর দল ধারাবাহিকতা দেখাতে পারছে না। কুয়াদ্রাত মনে করছেন, তাঁর দলের ফুটবলাররা ক্লান্তির কারণেই টানা ম্যাচ খেলার ধকল নিতে পারছেন না। তাই ডার্বির আগে শারীরিক ও মানসিকভাবে ফুটবলারদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন ইস্টবেঙ্গল কোচ। চলতি মরশুমে মোহনবাগানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছেন ক্লেটন সিলভারা। এটাই মর্যাদার ম্যাচের আগে মনোবল বাড়াচ্ছে লাল-হলুদ শিবিরে। লড়াকু ফুটবল খেলেই আরও একবার ডার্বি জিতে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল। তাই মহারণের আগে সতর্ক নন্দকুমাররা।

সবুজ-মেরুন শিবির অবশ্য খোশমেজাজে। একটু অস্বস্তি ব্রেন্ডন হামিলকে নিয়ে। মাসল পুল থাকায় শুক্রবার হালকা অনুশীলন করেন অস্ট্রেলীয় ডিফেন্ডার। আশিস রাই অবশ্য চোট সারিয়ে অনুশীলন করছেন। ফিট সাহাল আব্দুল সামাদ। হামিলকে দেখার আরও একটা দিন সময় পাবেন হাবাস। তবে আনোয়ার আলি, শুভাশিস বোসরা রয়েছেন। চিন্তা নেই সবুজ-মেরুনের।

আরও পড়ুন- সিরিজ জয় ভারতের, পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে হারালো ইনিংস এবং ৬৪ রানে

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...