Saturday, April 4, 2026

চলতি মাসেই গঙ্গার তলা দিয়ে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো!

Date:

Share post:

উদ্বোধন আগেই হয়ে গেছে, কিন্তু গঙ্গার তলা দিয়ে যাত্রী সফর শুরু কবে? গত কয়েকদিন ধরে উঠতে থাকা এই প্রশ্নের জবাব দিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। হাওড়া ময়দান- এসপ্ল্যানেড রুটে যাত্রী পরিবহণ শুরু হতে চলেছে চলতি মাসেই। গঙ্গার তলা দিয়ে মেট্রো সফর নিয়ে উত্তেজিত সকলেই। ৬ মার্চ প্রধানমন্ত্রী এই রুটের উদ্বোধন করে দিলেও কবে থেকে সাধারণ মানুষ সফর করতে পারবেন সেটা নিয়ে ধোঁয়াশা ছিল। মেট্রোর তরফে শনিবার জানানো হল আগামী শুক্রবার অর্থাৎ ১৫ মার্চ থেকেই যাত্রী নিয়ে গঙ্গা পারাপার করবে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো।

শনিবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানান এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটের পাশাপাশি ১৫ তারিখ থেকেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচলও শুরু হবে। গঙ্গার তলা দিয়ে অফিস টাইমে ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। রুবি- নিউ গড়িয়া রুটে ২০ মিনিট এবং জোকা-তারাতলা রুটে ২৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...