Saturday, April 4, 2026

কারো হাতে ঢাক, কেউ নিলেন বেলুন, তৃণমূলের রঙে রঙিন মহানগরী

Date:

Share post:

রবিবাসরীয় সকালে এক আলাদা মেজাজে মহানগরী। ছুটির অলসতা ঝেড়ে ফেলে শহর আজ চনমনে। সকাল থেকেই রাস্তায় প্রচুর মানুষ, মুখে একটাই স্লোগান ‘ পায়ে পায়ে উড়িয়ে ধুলো, আজ সবাই ব্রিগেড চলো’। মমতা বন্দ্যোপাধ্যায় – অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মানুষকে একজোট হওয়ার ডাক দেন তখন ব্রিগেড দেখে জনসুনামি। এবারেও সেই ছবি এতটুকু বদলায়নি। হাওড়া হোক বা হাজরা, শিয়ালদহ হোক বা শ্যামবাজার ঢাক বাজিয়ে, উলু দিয়ে ৮ থেকে ৮০ আজ হাজির জনগর্জন সভায়। রঙিন রবিবার দেখল শহর কলকাতা।

গত তিনদিন ধরেই জেলা থেকে দলে-দলে তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডে জড়ো হচ্ছেন। সভায় যোগ দিতে সন্দেশখালি থেকেও এসেছেন মহিলারা। কোথাও ওয়াশিং মেশিন নিয়ে অভিনব প্রতিবাদ আবার কোথাও লক্ষ্মীর ভাণ্ডারের মডেল নিয়ে মমতা সরকারকে ধন্যবাদ তৃণমূল কর্মীদের । তাঁদের একটাই গর্জন, “দিদিকে প্রধানমন্ত্রী দেখতে চাই।” মহিলা -পুরুষ, নবীন -প্রবীণ আজ ব্রিগেড জুড়ে নানা ধর্ম, সম্প্রদায়,জাতি, ধর্মের মানুষ হাজির হয়েছেন। জনগর্জন সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে তৃণমূল।


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...