Monday, June 15, 2026

রাজ্যে ভুয়াে ভোটার নিয়ে অ.ভিযোগ! কমিশনের কাছে মুখ পু.ড়ল বিজেপির

Date:

Share post:

ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে গিয়ে মুখ পুড়ল বিজেপির। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বাংলায় আসার পর ক্যামেরার সামনে ছবি তোলার জন্য বিজেপির প্রতিনিধিরা ১৭ লক্ষ ভুয়ো ভোটারের অভিযোগ জানিয়েছিল। কিন্তু কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগের সত্যতা নেই। যা বলা হচ্ছে তা নেহাতই হাওয়ায় তরোয়াল চালানোর মতো ঘটনা। সামান্য কয়েকটি ক্ষেত্রে ‘ক্ল্যারিক্যাল মিসটেক’ রয়েছে। সেগুলি যথাযথভাবে শুধরে নেওয়া হচ্ছে।

ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় কমিশনের দল কলতাতায় এলে বিজেপির প্রতিনিধিরা তাদের সঙ্গে দেখা করে। নাটক করে কিছু ফাইল আর পেনড্রাইভ দিয়ে আসে। ভুয়ো ভোটারের অভিযোগ তোলে। অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দেন রাজীব কুমার। এরপর রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিএমের কাছে রিপোর্ট চাওয়া হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর সিদ্ধান্তে আসা হয় সামান্য কিছু ক্ল্যারিক্যাল মিসটেক রয়েছে। সেগুলি মূলত ভোটারের মৃত্যু হওয়ার পরও তালিকায় থেকে যাওয়া অথবা দু’জায়গায় নাম থাকার বিষয়টি রয়েছে। এরপর কলকাতা থেকে কমিশন দিল্লিকে রিপোর্ট পাঠিয়ে জানায়, অভিযোগ সঠিক নয়।

আরও পড়ুন- মিছিল নয়, বুধে শিলিগুড়িতে শুধু সভা করেই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...