Monday, April 6, 2026

মিছিল নয়, বুধে শিলিগুড়িতে শুধু সভা করেই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

CAA লাগুর প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে মিছিল করার কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বিকেলে শিলিগুড়ির সভা থেকে নিজেই জানান সিএএ-এনআরসির প্রতিবাদে শিলিগুড়ির মৈনাক হোটেল থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল করবেন। কিন্তু রাত বাড়তেই জানা যায়, ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রশাসনিক কারণে শিলিগুড়ির (Siliguri) সরকারি অনুষ্ঠান সেরেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার, দুপুরে হাবড়ায় সরকারি পরিষেবা প্রদান ও সভার পরে সরকারি শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। হাবড়ার পরে, সেখানেও CAA লাগুর প্রতিবাদে তীব্র আক্রমণ করেন। বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ক্যা (CAA) আমার পছন্দ নয়। কিছুদিন আগে আধার কার্ড ডি অ্যাক্টিভেট করা হচ্ছিল। মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার।”

তোপ দেগে মমতা বলেন, CAA-NRC মানছি না, মানব না। ঘোষণা করেন, তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বুধবার প্রতিবাদ মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। সবাইকে সেই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু পরে নবান্ন সূত্রে জানানো হয়, মুখ্যমন্ত্রীর ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিওকনের মাঠে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি হওয়ার কথা ছিল তাতেও পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তরকন্যা থেকেই সকালের দিকে নিজের কর্মসূচি সেরে দ্রুত কলকাতায় (Kolkata) ফিরবেন মুখ্যমন্ত্রী। তবে ঠিক কী এই পরিবর্তন তা এখনও বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন- চলন্ত গাড়িতে গণধর্ষণ! পুলিশি তৎপরতায় ২ অভিযুক্ত গ্রেফতার

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...