Saturday, March 14, 2026

দেড় কোটি টাকার জন্য বিয়ে পিছিয়ে মাঠে নামলেন আইপিএল তারকা!

Date:

Share post:

আইপিএলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।আর কয়েক দিন পর শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।দেশের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারে ঠাসা আইপিএলের  ১০ ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ওয়াসিম আক্রম জানিয়েছেন, প্রায় দেড় কোটি টাকার জন্য বিয়ে পিছিয়ে দিয়েছেন আইপিএলে খেলা এক তারকা ক্রিকেটার।নিশ্চয়ই ভাবছেন কে তিনি? আর তাঁকে এই টাকার টোপই বা দিলেন কে?

প্রাক্তন পাক তারকা পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচের শেষে জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রচুর অর্থ পেয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ডেভিড মিলার। যার ফলে তিনি নাকি নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিলেন। সম্প্রতি কেপ টাউনে দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ডেভিড মিলার। পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচের শেষে ‘দ্য প্যাভিলিয়ন শো’-তে আক্রম বলেন, ‘আমরা এখানে বিপিএলে কারা চ্যাম্পিয়ন হয়েছে তা নিয়ে আলোচনা করছিলাম। এখানে তো পিএসএল নিয়ে ছাড়া আলোচনা হয় না। আমরা জানতে পেরেছি ডেভিড মিলার দেড় লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় দেড় কোটির মতো) পেয়েছে তিন ম্যাচের জন্য। ও তিনটে ম্যাচ খেলতে বাংলাদেশে গিয়েছিল। তিনটে ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে এবং ট্রফি জিতেছে। তারপর বাড়ি ফিরেছিল। ওখানে খেলার জন্য ও নিজের বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিল।’

এ বারের বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। সেই টিমের সদস্য দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তিনি আইপিএলে খেলেন গুজরাট টাইটান্সে। আর কয়েকদিন পর তাঁকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে। ২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন মিলার। গত মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন প্রোটিয়া তারকা। তাতে ২৫৯ রান করেছিলেন। এ বার দেখার নতুন মরসুমের আইপিএলে তিনি কেমন খেলেন।

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...