Saturday, April 4, 2026

বিজেপি বিধায়ক কেন বিধানসভায়? CAA নিয়ে মোক্ষম প্রশ্ন তুললেন কুণাল

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগেই CAA কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে ইতিমধ্যেই, সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। বুধবার, সাংবাদিক বৈঠক থেকে মোক্ষম প্রশ্ন তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, “একজন বিজেপি বিধায়ক বলছেন, তিনি CAA-র আবেদন করবেন। কিন্তু আবেদন করলে তো তাঁকে আগে বলতে হবে তিনি ভারতবর্ষের নাগরিক নন। তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন?“ কুণালের কথায়, “বিজেপির নেতারা যারা ভারতীয় নাগরিক নন বলে CAA-তে আবেদন করবেন তারা কোনও জনপ্রতিনিধিত্বে থাকলে আগে তাহলে সেই পদ থেকে সরে যান। অথবা তারা ভোটে দাঁড়াবেন না। কারণ ভারতবর্ষের নাগরিক নন, অথচ ভারতবর্ষের জনপ্রতিনিধি হবেন এটা কি করে হতে পারে?“

কুণাল বলেন, “বিজেপির কোনও নেতা তিনি যদি সিএএ অনুযায়ী নাগরিকত্বের আবেদন করেন সেই মূহুর্তে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি ভারতের নাগরিক নন। সেইজন্যই তিনি এই আবেদন করতে পারছেন। তাই যদি হয়, তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন? তাহলে তিনি লোকসভায় যাবেন কেন?“

সিএএ ও এনআরসির মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কুণাল বলেন, “সিএএ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে জনমুখী, বাস্তবমুখী স্ট্যান্ড নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস।“ তাঁর কথায়, “হয় বলুন এখন যে পদ্ধতি আছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে, ভোটার তালিকায় নাম আছে, আধার কার্ড বা অন্য়ান্য আনুষঙ্গিক সমস্ত নথিপত্র আছে। আপনি ভোট দেন, আপনি জনপ্রতিনিধি বা সরকার নির্বাচন করেন। আপনি ভারতবর্ষের নাগরিক। তাহলে মিটে গেল। কিন্তু যদি তা সত্ত্বেও যারা বলবেন যে না সিএএ করতে হবে তারপর নাগরিকত্ব আসবে সেক্ষেত্রে প্রথম অগ্নিপরীক্ষা দিতে হবে বিজেপি নেতৃত্বকে। অগ্নিপরীক্ষা দিতে হবে বিজেপি নেতাদের। বিজেপির জনপ্রতিনিধিরা ফর্ম ফিলাপ করুন এবং বলুন যে, ভাতবর্ষের নাগরিক আমি নই। আর যদি ভারতবর্ষের নাগরিক আপনি না হন তাহলে আপনি ভারতবর্ষের আইনসভায় যাবেন কেন, কোন অধিকারে।“ সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তুলে দেন কুণাল ঘোষ।

তৃণমূল নেতা স্পষ্ট জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যা বলেছেন এটা পার্টির স্ট্যান্ড। এটা মানুষকে ভুল বোঝাবার জন্য, ধোঁয়াশা তৈরির জন্য, আতঙ্ক তৈরির জন্য ও পরবর্তীকালে এনআরসির একটা ধাপ হিসেবে সিএএ নিয়ে নাটক করা হচ্ছে“।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...