Monday, April 6, 2026

ঠিক যেন মমতার ছায়া! প্রচারে গিয়ে স্বনির্ভর মহিলাদের সঙ্গে মোমো বানালেন সায়নী

Date:

Share post:

অভিনেত্রী থেকে পুরোদমে নেত্রী। পোশাক-আশাক থেকে চলনবলন, একেবারে দলনেত্রী ছায়া! মর্যাদার কেন্দ্র যাদবপুরে নাম ঘোষণা হওয়ার পরই কোমর বেঁধে জনসংযোগে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

মঙ্গলবার বারুইপুর পশ্চিম কেন্দ্রে ভোট প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিন বারুইপুরের পদ্মপুকুর এলাকায় অভিনব কায়দায় প্রচার করতে দেখা গিয়েছে সায়নীকে। প্রথমে এলাকার সমস্ত দলীয় কাউন্সিলর ও বারুইপুর পশ্চিম বিধানসভার সব তৃণমূল পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির সঙ্গে সায়নীর পরিচয় করিয়ে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

এরপর সেখানে একটি সাংগঠনিক বৈঠকও হয়। তারপর বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি ছোট্ট র‍্যালিও করা হয়। র‍্যালিতে পা মেলান সায়নী। প্রচার চলাকালীন বারুইপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একটি রেস্টুরেন্টে ঢুকে পড়েন যাদবপুরের তৃণমূল প্রার্থী। তাঁদের সঙ্গে মোমো তৈরিতে হাত লাগান। এমন ভূমিকায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত সকলে। এবার নেত্রীকে অনুসরণ করে জনসংযোগ সায়নীর।

আরও পড়ুন- রাজ্যে ভুয়াে ভোটার নিয়ে অ.ভিযোগ! কমিশনের কাছে মুখ পু.ড়ল বিজেপির

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...