Monday, April 6, 2026

বাজেট বরাদ্দের অব্যবহৃত টাকা দ্রুত খরচের নির্দেশ পূর্ত দফতরের!

Date:

Share post:

সংশোধিত বাজেটে জেলার উন্নয়নে যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার অনেকটাই খরচ করা যায়নি বলে খবর মিলেছে। এরপরই সেই টাকা দ্রুত কাজে লাগানোর জন্য জেলাগুলিকে কড়া নির্দেশ দিল রাজ্যের পূর্ত দফতর (PWD)। কেন্দ্রের বিশেষ সহায়তা তহবিল, কেন্দ্রীয় সড়ক পরিকাঠামো তহবিল এবং RIDF খাতের টাকা যুদ্ধকালীন তৎপরতায় খরচ করতে বলা হয়েছে বলেই জানা যাচ্ছে।

রাজ্য পূর্ত দফতর সূত্রে খবর, চলতি অর্থবর্ষের শেষ লগ্নেও প্রায় ৬ হাজার কোটি টাকার সংশোধিত বাজেট বরাদ্দের মধ্যে ১৮০০ কোটি টাকার মতো তহবিল অব্যবহৃত রয়েছে। তাই অর্থবর্ষের বাকি দিনগুলিতে বিভিন্ন কেন্দ্রীয় তহবিলের অর্থে চলা প্রতিটি প্রকল্পে দৈনিক অন্তত পাঁচ কোটি টাকা খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় তহবিলের টাকা খরচ না-হলে, পরবর্তী অর্থবর্ষে এই খাতের সম্পূর্ণ প্রাপ্য রাজ্য পাবে না। ৩১ মার্চের পরও যত টাকা পড়ে থাকবে, আগামী অর্থ বছরে কেন্দ্র তার সমতুল অর্থ কম বরাদ্দ করবে। সেকথা মাথায় রেখেই দ্রুততার সঙ্গে বরাদ্দ খরচের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষে এই খাতে প্রায় ২,৮০০ কোটি টাকা খরচ হওয়ার কথা। সমস্ত এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সেটা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর সংশোধিত বাজেট বরাদ্দের পুরোটা খরচ না হওয়ায় ক্ষুব্ধ রাজ্যের শীর্ষ মহল। এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে। সূত্রের খবর, এই কাজে পিছিয়ে রয়েছে হুগলি, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান। তবে উত্তরবঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কোনও অভিযোগ নেই।


Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...