Saturday, April 4, 2026

গাজার ত্রাণ শিবিরে প্যালেস্টাইনিদের ওপর ইজরায়েলি হামলায় মৃত্যু ২৯ জনের, আহত ১৫০

Date:

Share post:

গাজা ভূখণ্ডে ফের ত্রাণ শিবিরে প্যালেস্টাইনিদের ওপর হামলা চালাল ইজরায়েলি সামরিক বাহিনী। ত্রাণের অপেক্ষায় থেকে প্রাণ গেল ২৯ জনের, আহত আরও ১৫০ জন।গাজার  স্বাস্থ্য মন্ত্রকের দাবি, মধ্য গাজার আল-নুসেইরাতে ত্রাণ বিলির সময় সেই শিবিরের উপর হামলা চালায় ইজরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে, একই সময় দেইর আল-বালায় আরও একটি ত্রাণ শিবিরে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই, প্রায় সাড়ে পাঁচ মাস ধরে চলতে থাকা হামলার কারণে খাদ্য, জল সঙ্কট ও ত্রাণ সামগ্রীর অভাবের প্রভাব পড়ছে সব প্যালেস্টাইন শরণার্থীদের উপর।

দুদিন আগেও,  উত্তর গাজার একটি এলাকায় ত্রাণ পাঠানো হয়। সেই ত্রাণ নিতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। আহত হন আরও ২৫ জন। জানা গিয়েছে, ত্রাণ নেওয়ার সময় তাঁদের লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি ট্যাঙ্কারগুলি। গাজা স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, হামাসের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত  মৃত্যু হয়েছে ৩১ হাজার মানুষের। আহত হয়েছেন প্রায় ৭২ হাজার মানুষ।

যদিও, গাজার আল-নুসেইরা ও দেইর আল-বালার ত্রাণ শিবিরে হামলার কথা অস্বীকার করে সেটি ‘মিথ্যা’ বলে দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে।গত ২৯ ফেব্রুয়ারিতেও একটি ত্রাণ শিবিরে হামলা চালিয়েছিল ইজ়রায়েল বাহিনী। ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষারত প্যালেস্টাইনিদের উপর হামলা চালানো হয় বলে দাবি গাজা প্রশাসনের। সেই হামলায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...