Friday, June 26, 2026

তল্লাশি চালিয়ে শহরের বুকে ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত পুলিশের!

Date:

Share post:

শহর জুড়ে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ (Kolkata Police)। পোস্তা, বড়বাজার এবং বউবাজার এলাকায় অভিযান চালিয়ে এই নগদ উদ্ধার হয়েছে। ঘটনার যোগসূত্র ধরে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন সৌরভ সিং, চন্দ্রমোহন ঠাকুর এবং প্রদীপ সিং। লালবাজার (Lalbazar)সূত্রে খবর সৌরভের থেকে প্রায় ১৪ লক্ষ ৩২ হাজার টাকা, চন্দ্রমোহনের থেকে ১০ লক্ষ এবং প্রদীপের থেকে প্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই টাকার উৎস সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্তরা।

বেশ কিছুদিন ধরেই হাওয়ালার মাধ্যমে শহরে অর্থ ঢুকছে এবং বেআইনি লেনদেন হচ্ছে বলে কলকাতা পুলিশের কাছে খবর ছিল। এরপর লালবাজারের গুণ্ডাদমন শাখা বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে মোট ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করে। গতকাল কাশীপুর এলাকায় এক ব্যাক্তির ক্রেডিট কার্ডের থেকে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারণার কথা জানা গেছিল। পরে অবশ্য সাইবার সেলের তৎপরতায় সেই টাকা আসল মালিকের অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে ভোটের আগে এইধরণের কাজের প্রবণতা বাড়তে থাকায় চিন্তিত লালবাজারের গোয়েন্দারা।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...