Friday, June 26, 2026

যোগী পুলিশকে ডোন্ট কেয়ার! সেন্ট্রাল জেলে বসেই ‘দাদাগিরি’ অভিযুক্তের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

যত কাণ্ড যোগীরাজ্যে! লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। এবার জেলে বসেই সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিংয়ের অভিযোগ এক দাগী অপরাধীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের মুখে ফের বড়সড় প্রশ্নের মুখে যোগীরাজ্যের আইনশৃঙ্খলা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ২ মিনিটের লাইভ সম্প্রচারের ভিডিও রীতিমতো ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। ভিডিওতে খুনের মামলায় অভিযুক্ত ওই যুবককে বলতে শোনা যায় “মনে হচ্ছে স্বর্গে আছি, খুব শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসব। চিন্তার কোনও কারণ নেই”।

শুধুমাত্র নিজের বক্তব্য জানানো নয়, এদিন কমেন্ট সেকশনে আসা একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল অভিযুক্ত আসিফ। বরেলী সেন্ট্রাল জেলের এমন কাণ্ড সামনে আসতেই যোগীসরকারের সমালোচনায় সরব বিরোধীরা। সূত্রের খবর, যোগী সরকারের পূর্ত দফতরের এক ঠিকাদার রাকেশ যাদবকে খুনের মামলায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিরোধীদের অভিযোগ, যেখানে যোগী সবসময় আইনশৃঙ্খলা ইস্যুতে ‘জিরো টলারেন্সের’ বুলি আওড়ান সেখানে কীভাবে সকলের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি জেলে বসেই কীভাবে অভিযুক্ত যুবক আশ্বাস দিচ্ছেন আর কয়েকদিন বাদেই জেল থেকে বেরিয়ে যাবেন? ভিডিয়ো প্রকাশ্যে আসতে হুলস্থুল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের বরেলিতে। যদিও বিষয়টি ধামাচাপা দিতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। কিন্তু জেলের মধ্যে ফোন নিয়ে প্রবেশ তো দূর সেখানে বসে রীতিমতো লাইভ করে আত্মীয়, পরিজনদের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা যায় আসিফকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...