Tuesday, March 24, 2026

লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন? প্রস্তুতি শুরু কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের সঙ্গে অথবা তার পর পরই রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনার বরানগর আসনটিতে অবিলম্বে ভোট করানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এসেছে। তার পরই ভোটের প্রস্ততি শুরু করেছে কমিশন।

বরানগর (Baranagar) কেন্দ্রের বিধায়ক তাপস রায় (Tapas Roy) তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদানের আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়াও ভগবানগোলা বিধানসভা (Bhagwangola Bidhan Sabha) কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali) প্রয়াত হওয়ায় ওই আসনটিও শূন্য। এই দু’টি আসনে লোকসভা নির্বাচনের সময় একইসঙ্গে নির্বাচন হওয়ার সম্ভাবনা।

এই উপনির্বাচন নিয়ে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠক হয়। দুই জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক হয় মুখ্য নির্বাচন অধিকারিকের দফতরের। সেই বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়। লোকসভা নির্বাচনের সঙ্গে এক সঙ্গে এই দুই বিধানসভার উপনির্বাচন করা সম্ভব কিনা তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তবে উপনির্বাচন লোকসভা ভোটের সঙ্গে হবে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আরও পড়ুন- আবগারি মামলায় ইডি-র হাতে গ্রে.ফতার কেসিআর-কন্যা কবিতা, আনা হচ্ছে দিল্লিতে

 

Related articles

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...